পটিয়ার ধলঘাটে সারের দোকানে সন্ত্রাসী হামলায় আহত চাচা-ভাতিজা
পটিয়ার ধলঘাট ক্যাম্প বাজার এলাকায় সার এর দোকানে একদল সন্ত্রাসী দিন দুপুরে হামলা চালিয়ে চাচা-ভাতিজা কে কুপিয়ে গুরতর জখম করে। এবং দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। গতকাল রোববার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আবুল বশর(৩৬), ও শহিদুল আলম শাকিল(২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে শহিদুল আলম শাকিল(২৫) এর মাথায় গুরুতর জখম হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী ফরিদুল আলম বাদী হয়ে স্থানীয় কায়সার আলম জয়(২২), মো. ফরহাদ (২১), মো. হামিম(২১), মো. আবিদ(২৪), মো. জুবায়েদ(২০) সহ আরো অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়।
মামলাসূত্রে জানা যায়, পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ক্যাম্প বাজার এলাকায় মেসার্স ফরিদ ট্রেডার্স নামের ব্যবসায়ী ফরিদুল আলমের সারের দোকান রয়েছে। সে সরকার অনুমোদিত সারের ডিলার। গত রোববার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উল্লেখিত সন্ত্রাসীরা লাঠিসোটা ও লোহার লট ও চাইনিজ কুরাল সহ ৮/১০জন সন্ত্রাসী অর্তকিত দোকানে হামলা চালিয়ে দোকানের ক্যাশে বসা ফরিদুল আলমের ছেলে শহিদুল আলম শাকিল কে মারধর করে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এবং প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা ক্যাশ বাক্স থেকে নিয়ে যায়। এসময় তাঁর শোর চিৎকার শুনে ফরিদের ছোট ভাই আবুল বশর শাকিল কে রক্ষায় এগিয়ে আসলে তাকেও মারধর করে গুরুতর জখম করে। এঘটনা দেখে আশপাশের লোকজন এসে সন্তাসীদের দাওয়া করলে তাঁরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শাকিলের অবস্থা আশংখাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাঁকে চমেক হাসপালে প্রেরণ করে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি(তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied