চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনার নাগালের মধ্যেই আছে মনে করছেন রদ্রি। তবে কাতালান ক্লাবকে ফেভারিট দাবি করছেন না স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া এক সাক্ষাৎকারের একটি অংশে রদ্রি বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব। কিন্তু আমি মনে করি না আমরা ফেভারিট।’ ১২ বছর পর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করার সুযোগ বার্সেলোনার আছে। কিন্তু বাস্তববাদী থেকে অতীতের কিছু ভুলের পুনরাবৃত্তি না করার ব্যাপারে সতর্ক করলেন রদ্রি।
সংবাদপত্রটি রদ্রির কাছে জানতে চায়, চ্যাম্পিয়নস লিগ যে বার্সেলোনার সবচেয়ে বড় লক্ষ্য, এই বিষয়টি দলের ভেতরে কেউই লুকায় না। ড্রেসিংরুম ও অনুশীলন দেখে কি মনে হচ্ছে, চ্যাম্পিয়নস লিগ জয়ের লক্ষ্য তাদের জন্য বাস্তবসম্পন্ন?
বিশ্বকপের গোল্ডেন বল জয়ী খেলোয়াড় বললেন, ‘হ্যাঁ, আমি এটাকে সম্ভাব্য শিরোপা হিসেবে পরিষ্কার দেখতে পাচ্ছি। যদি এভাবে বলা যায়, এখন কেবল নিজেদের প্রতিষ্ঠিত করা এবং আমাদের দলের স্বভাব ইউরোপকে দেখানো বাকি। এই অবস্থান থেকে আমি মনে করি না আমরা ফেভারিট, কারণ আমাদের অবশ্যই বুঝতে হবে কোথায় থেকে আমরা এসেছি এবং চ্যাম্পিয়ন হতে হলে কী দরকার। এই দলকে চ্যাম্পিয়ন হতে হলে এখনও কিছু জায়গায় শুধরে নিতে হবে।’
বার্সেলোনার নতুন তারকা যোগ করে বলেন, ‘আমার মতো খেলোয়াড়রা কিছুটা সেটির জন্যই এসেছে, নিজেদের উন্নতি করতে এবং দলকে এমন কিছু দিতে, যা চ্যাম্পিয়ন্স লিগের মতো বিশেষ শিরোপা জেতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ আমি বিশ্বাস করি, চ্যাম্পিয়ন্স লিগ কেবল কে সেরা তা প্রমাণের টুর্নামেন্ট নয়, বরং এটি বিশেষ কিছু মুহূর্তের এবং সেই মুহূর্তগুলো কী, সেটা অনুধাবন করার টুর্নামেন্ট। আর আমার মনে হয়, এই দলের উন্নতির ক্ষেত্রে হয়তো এটাই একমাত্র বাকি থাকা জায়গা। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন জেতার কোনো সুযোগ আছে কি না। তবে বলব, সেটির জন্যই তো আমি এখানে এসেছি।’
aliul / aliul
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল