ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ১:৩৬

গ্রাহকদের দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর নতুন 4G WiFi রাউটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী টেলিটকের 4G WiFi রাউটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় সেলস্ অ্যান্ড মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রাহকদের জন্য আকর্ষণীয় এ প্যাকেজে মাত্র ৩,৪৯৯/- (তিন হাজার চারশত নিরানব্বই) টাকায় পাওয়া যাবে 4G WiFi রাউটার, টেলিটক সিম এবং ৩.৯৯ জিবি ডাটা। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই টেলিটকের 4G নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন অনলাইন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

টেলিটকের 4G WiFi রাউটার চালুর ফলে বাসা, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সহজ ও সুবিধাজনকভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এটি টেলিটকের গ্রাহকসেবার পরিধি বৃদ্ধি এবং গ্রাহকদের ক্রমবর্ধমান ইন্টারনেট চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্রাহকদের দোরগোড়ায় উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাচ্ছে। দেশের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই টেলিটকের অন্যতম প্রধান লক্ষ্য।

এমএসএম / এমএসএম

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক