হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
বাংলাদেশে হালাল পণ্যের রপ্তানি সম্প্রসারণ এবং জাতীয় রপ্তানি বহুমুখীকরণে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ নীতিমালা ও সুপারিশমালা হস্তান্তর করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ‘হালাল পণ্য বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের অন্যতম প্রধান খাত’ শীর্ষক এ প্রতিবেদনটি প্রস্তুত করতে বিগত কয়েক বছর ধরে খাতটির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে কাজ করছে বিসিআই।
এর আগে খাতসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনায় ২০২৬ সালের ১৭ জানুয়ারি অংশীজনদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক এবং ১৮ জুলাই সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের উপস্থিতিতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। সেই কর্মশালা ও বৈঠকের সুপারিশমালার ভিত্তিতে প্রস্তুতকৃত এই নীতিমালায় দেশে হালাল পণ্যের বিকাশে অনুকূল পরিবেশ সৃষ্টি, নির্ভরযোগ্য হালাল সার্টিফিকেশন প্রক্রিয়া, আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী কারিগরি ও শরিয়াহ স্ট্যান্ডার্ড অনুসরণ, প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষ জনবল তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে একটি একক ও স্বতন্ত্র ‘বাংলাদেশ হালাল ডেভেলপমেন্ট অথরিটি’ গঠনের প্রস্তাব তুলে ধরা হয়।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের এক সভায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) হালাল পণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজার সম্প্রসারণ বিষয়ে অবহিত করেন এবং প্রণীত পলিসি গাইডলাইন প্রতিবেদনটি হস্তান্তর করেন। এছাড়া প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। বিসিআই নেতৃবৃন্দ মনে করছেন, যথাযথ নীতিমালা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে হালাল পণ্য বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত