টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে এক অনন্য মাইলফলকে পা রাখলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দীর্ঘতম ক্যারিয়ার গড়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
হারারেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার মাধ্যমে টেলরের ২২ বছর ৪ মাসের ওয়ানডে ক্যারিয়ার পূর্ণ হযয়েছে। এর আগে শচীন টেন্ডুলকার ২২ বছর ৩ মাস ধরে ওয়ানডে ক্রিকেট খেলে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন, যা তিনি ২০১২ সালে অবসরের মাধ্যমে শেষ করেছিলেন।
দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড হাতছাড়া হলেও সর্বোচ্চ রান (১৮,৪২৬) এবং সবচেয়ে বেশি ম্যাচ (৪৬৩) খেলার রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের দখলেই রয়েছে।
এদিকে ৪০ বছর বয়সী টেলর ২০০৪ সালে ক্যারিয়ার শুরু করেন এবং ওডিআইতে দেশের হয়ে রেকর্ড ১১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০২১ সালে অবসর নেওয়া এবং পরবর্তীতে আইসিসির নিষেধাজ্ঞা কাটানোর পর ২০২৫ সালে তিনি পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন তিনি।
aliul / aliul
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ