ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ৪:৫

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়, পরের বছর শিরোপার লড়াই বসবে বার্সেলোনার সংস্কার করা ক্যাম্প ন্যুতে।

মঙ্গলবার থেসালোনিকিতে উয়েফার নির্বাহী কমিটির সভায় বিডিং প্রক্রিয়ার পর ভেন্যু দুটি চূড়ান্ত করা হয়। আলিয়াঞ্জ অ্যারেনায় এটি হবে তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এর আগে ২০১২ ও ২০২৫ সালের ফাইনালও হয়েছে বায়ার্ন মিউনিখের মাঠে। ক্যাম্প ন্যুতে সর্বশেষ ১৯৯৯ সালে এই প্রতিযোগিতার ফাইনাল হয়েছিল।

নারী চ্যাম্পিয়নস লিগের ২০২৮ ফাইনাল হবে লিঁওর পার্ক অলিম্পিক লিঁওনে, ২০২৯ সালের ফাইনাল হবে কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে।

২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে আতলেতিকো মাদ্রিদের মেত্রোপলিতানোতে। একই বছরের নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আয়োজক ওয়ারশ।

এ দিকে ইউরোপা লিগের ফাইনালের ভেন্যুও নির্ধারণ করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায় এবং ২০২৯ সালের ফাইনাল বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়ামে।

aliul / aliul

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল