ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৬ বিকাল ৫:৪৭

বর্তমান সময়ের অন্যতম সফল মিডফিল্ডার রদ্রি। অভিজ্ঞতায়ও বেশ সমৃদ্ধ। তারপরও ২০২৬-২৭ মৌসুমে বার্সার পাঁচ অধিনায়কের তালিকায় জায়গা হয়নি তার। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে উঠে এসেছে এর কারণ।


বার্সেলোনার খেলোয়াড়দের ভোটে প্রথম ও দ্বিতীয় অধিনায়ক হয়েছেন রাফিনিয়া ও পেদ্রি। নেতৃত্বের তালিকায় এরপর আছেন এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল। অর্থাৎ ১৯ বছর বয়সী ইয়ামালও আনুষ্ঠানিক নেতৃত্বের দায়িত্বে রদ্রির ওপরে।

বিষয়টি কিছুটা বিস্ময়কর। কারণ স্পেনের বিশ্বকাপজয়ী দলের হয়ে ইয়ামালকে নেতৃত্ব দিয়েছিলেন রদ্রি। কিন্তু বার্সেলোনায় অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়াটাই আলাদা।

পেপ গার্দিওলার সময় থেকেই খেলোয়াড়দের ভোটে অধিনায়কত্বের ক্রম ঠিক করে আসছে বার্সা। এখানে শুধু বয়স বা মাঠের অভিজ্ঞতা নয়, ক্লাবে কতদিন ধরে আছেন, সেটিও গুরুত্বপূর্ণ।


সতীর্থদের প্রতিনিধিত্ব করা, তাদের হয়ে কথা বলা এবং প্রকাশ্যে ক্লাবের ভাবমূর্তি তুলে ধরার দায়িত্ব থাকে অধিনায়কদের। সেই বিবেচনায় ইয়ামালের অবস্থান শক্ত। বার্সার মূল দলে এরই মধ্যে তিন মৌসুম কাটিয়ে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।

রদ্রির ক্ষেত্রে ছবিটা উল্টো। তিনি বার্সেলোনায় যোগ দিয়েছেন মাত্র কয়েক সপ্তাহ আগে। তাই ফুটবলীয় অভিজ্ঞতা ও নেতৃত্বের মর্যাদা থাকলেও ক্লাবের ভেতরের নেতৃত্বের কাঠামোয় এখনো তার জায়গা তৈরি হয়নি।

aliul / aliul

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য