ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে শেখ রাসেল দিবস উদযাপন


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১২:৩৪
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস" এই শ্লোগান কে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে  সোমবার (১৮ অক্টোবর)  সকালে  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রথম বারের মত  রাসেল দিবস উযদাপন করা হয়েছে।
এ সময় প্রজেক্টরের মাধ্যমে শেখ রাসেলের বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা আবৃতি প্রচার করা হয়। 
 
শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা পরিষদের  চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ,ভাইস চেয়ারম্যার বি এম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে।'

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত