বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হলেন সায়েম
বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হয়েছেন রাঙ্গামাটি জেলার কৃতী সন্তান, সাবেক ক্রিকেটার ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ আবু সাদাৎ মো: সায়েম।
সায়েম রাঙামাটি জেলার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তিনি দীর্ঘদিন ধরে জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। সাবেক ক্রিকেটার হিসেবে মাঠের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তিনি রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং ক্রিকেট উপকমিটির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বে থাকাকালে জেলার ক্রিকেটের উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ক্রিকেটের মাঠ ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ক্রিকেটের কারিগরি ও আইনগত বিষয়েও নিজেকে দক্ষ করে তুলতে তিনি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। জেলার প্রতিভাবান ক্রিকেটারদের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত করা, তাদের উৎসাহ প্রদান এবং দক্ষতা ও মানোন্নয়নে সহযোগিতা করার পাশাপাশি রাঙামাটির ক্রিকেটকে আরও সুসংগঠিত ও এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সায়েম।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রতিনিধিত্ব করার পর এবার বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হিসেবে নতুন দায়িত্ব পাওয়াকে রাঙামাটির ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, মাঠের অভিজ্ঞতা এবং সাংগঠনিক ও কারিগরি দক্ষতার সমন্বয়ে নতুন দায়িত্বে তিনি বিসিবির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দেশের ক্রিকেটের প্রচার, যোগাযোগ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন,এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্রীড়ানুরাগীরা।
সায়েম জানান, জেলার ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, জেলার প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে সুযোগ সৃষ্টি করা নিয়ে আমি কাজ করবো। একই সাথে ক্রিকেটের উন্নয়ন এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের জন্য আরও কার্যকর প্ল্যাটফর্ম তৈরিতে আমার অভিজ্ঞতা কাজে লাগাবো।
এমএসএম / এমএসএম
কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত
১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা
নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!
মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির
ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও
গর্ডন-জেসুস-কুন্দের গোলে বার্সেলোনার আটে আট
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া