নাঙ্গলকোটে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষে মিথ্যে মামলার অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন দক্ষিণ মাহিনী গ্রামের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল ও মিথ্যে মামলার অভিযোগ উঠেছে বাহরাইন প্রবাসী মানিকের নামে।
এবিষয়ে মৃত আব্দুর রহিমের ছেলে পারভেজ অভিযোগ করে বলেন, মানিক আমার কাকা তবে আমাদের বাড়ি এখনো কোন মাপ হয়নি, আমার কাকা মানিক আমার সম্পত্তি বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে ঢালাইয়ের কাজ করছে এতে বাদাদিলেও সে কাজ চালিয়ে যায়। পরে আমি ১৪৫ ধারায় একটি মামলা দায় করি, এবং পুলিশ এসে বাদা দিয়ে যায় কাজ বন্ধ রাখার জন্য। এবং ১৪৫ ধরা অমান্য করে রাতের অন্ধকারে সে ঢালাইকরে, পরে আমাদের নামে একটি মারধরের মিথ্যে মামলা করে যা সম্পূর্ণ মিথ্যে কারণ এখানে কোন মারধর হয়নি।
ঘটনাস্থলে স্থানীয় উপস্থিত ডা. দেলোয়ার হোসেন বলেন - পারভেজের ও তার ভাই এমরানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে মালা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে, এখানে কোন মারধর হয়নি, বরং মানিক পুলিশের কথা অমান্য করে তার কাজ চালিয়ে যায়। এবং ঘটনাস্থলে উপস্থিত থাকা ওয়াসিম মুঠোফোন বলেন, মানিক যে কাজটি করেছে তা সম্পূর্ণ অবৈধভাবে কাজ করেছে, এবং এখনো এ-ই বাড়ির কোন মাপজোপ হয়নি। এবং ১৪৫ ধারা অমান্য করে মানিক পারভেজ সম্পত্তির উপর ঢালাইয়ের কাজ চালিয়ে যায়।
এবিষয়ে মানিকের স্ত্রী মরিয়ম আক্তার পিনকির সাথে কথা বলে তিনি জানান, আমাকে মারধর করেছে তাই আমি মামলা করেছি। এবং বাড়ি মাপজোপ করে যদি তারা পায় আমি জায়গায় ছেড়ে দিবো।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নির্মানাধীন বিল্ডিং ভাংচুরের সময় বাধা দিতে গেলে মরিয়ম আক্তার পিংকি কে মারধোর করে শরীরে বিভিন্ন স্থানে নিলা জখম করেছে। পরে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মামলা দায় করেন তিনি।
এবিষয়ে এসআই ইয়ামেন সুমন বলেন, তাদের ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে একটি ১৪৫ ধারা দায় করা হয়েছে যা তদন্ত করে কুমিল্লা কোটে পাঠানো হয়েছে, কোট থেকে নির্দেশ আসলে তার ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
Link Copied