চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে এক অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন। দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়ানো, আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাবনাময় এ খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে এই অংশীদারিত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এক্সপোর্ট ইনভেস্টমেন্ট বিভাগের এসএভিপি সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার