সুরের মূর্ছনায় স্বদেশ বন্দনায় বাংলাদেশ বেতারের নতুন গানে পিয়াল হাসান
জন্মভূমির প্রতি ভালোবাসা আর দেশমাতৃকার অপরূপ সৌন্দর্য নিয়ে লেখা নতুন গানে কন্ঠ দিলেন নন্দিত সংগীতশিল্পী পিয়াল হাসান। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের আয়োজনে মা, মাটি ও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে গানের কথা সাজিয়েছেন বর্তমান সময়ের আলোচিত তরুণ গীতিকার মীর আহসান হাবীব বাপ্পী। মাটির মা তুই, রূপসী মা তুই, তুই বিধাতার দান - শিরোনামে গানটির সুরারোপ করেছেন অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা ইবনে খালদুন রাজন।
মিউজিক ইন্ডাস্ট্রির তরুণ তুর্কি মীর আহসান হাবীব বাপ্পীর লেখা গানে উঠে এসেছে রুপসী বাংলার অপরূপ প্রকৃতি ও সৌন্দর্যের নানা অনুষঙ্গ। মা, মাটি ও মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় জড়ানো চমৎকার অনুভূতির এই গানটি নিয়ে সুরে সুরে সুর তুলেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ইবনে খালদুন রাজন।
শিল্পী জীবনের শুরু থেকেই দর্শক-শ্রোতার হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়া নন্দিত কন্ঠশিল্পী পিয়াল হাসানের কন্ঠে এই গানটি পেয়েছে এক নতুন মাত্রা। দেশের গান নিয়ে অনুভূতি জানতে চাইলে পিয়াল হাসান বলেন, দেশের গান গাইতে সবসময়ই ভালো লাগে। বাপ্পীর লেখা গানের কথাগুলো বিশেষভাবে ভালো লেগেছে। দেশের প্রকৃতি আর অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে তরুণ এই গীতিকারের কথায়। আর সংগীতায়োজনে ইবনে খালদুন রাজনের মুন্সিয়ানা সত্যিই প্রশংসার দাবী রাখে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
১৮ বছর পর একসঙ্গে অপু-আজাদ!
শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া
ইনস্টাগ্রামে সাইফ আলী খান, ছেলে বললেন— ‘আব্বা আপনি?’
আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো
আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?
ফের প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি
ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ
গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে
সুস্থতার পথে কল্পনা
ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা
দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান