ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৬:১১

ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) ৬৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ফোরামের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। এতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আইবিসিএফ-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বদিউর রহমান সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সভায় ফোরামের ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সভায় সদস্য ব্যাংকসমূহের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নূরুন নেওয়াজ, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ফিরোজুর রহমান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ সাহিদ এবং আইবিসিএফ-এর অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা।

এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী, ঢাকা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. টিপু সুলতান, ব্যাংক এশিয়ার এভিপি মো. আজাদ রহমান এবং আইবিসিএফ-এর সহকারী সচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

এমএসএম / এমএসএম

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত