ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৪:৮

দেশের বিদ্যমান পরিস্থিতি ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন-এর এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১১টায় ঢাকার তোপখানা রোডস্থ মেহেরবা প্লাজার (১০বি) সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়।উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা এডভোকেট হাসনাত কাইয়ুম। 

‎সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু-এর সঞ্চালনায় সভায় সমসাময়িক দেশের সার্বিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। 

‎এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধিকার কর্মী পরিবেশবিদ ইবনুল সাইদ রানা, বাবর, শুকুর আলী, আসাদুজ্জামান বিকাশ, রুহুল আমিন, কায়সার আহমেদ, হেনা আক্তার, হিমু আক্তার প্রমুখ।সভায় বক্তারা বলেন, দেশের যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়।

‎ তাই বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে ভূমিহীন ও মেহনতি জনতার অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার কোনো বিকল্প নেই। কালো টাকা, চাঁদাবাজি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি বৈষম্যহীন সমাজ গঠনে তৃণমূলের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

‎সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সাংগঠনিক পরিধি বিস্তার এবং আগামী দিনের অধিকার আদায়ের আন্দোলন বেগবান করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএসএম / এমএসএম

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের