ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:১৬

বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার( ১৮ সেপ্টেম্বর) চার সদস্যের আন্তর্জাতিক প্রতিনিধি দলটি রূপায়ণ সিটি উত্তরা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকারী প্রতিনিধি দলে ছিলেন থাইল্যান্ডের এফ.আই.এ.বি.সি.আই এর প্রেসিডেন্ট ড. সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আর.ই. কোং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ক্লেটন ওয়েড,  এফ.আই.এ.বি.সি.আই (থাইল্যান্ড, ফুকেট) এর প্রেসিডেন্ট সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রপার্টি কোং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ। 

রূপায়ণ সিটি উত্তরায় প্রতিনিধি দলকে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.)।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, বিস্তৃত সবুজ ও উন্মুক্ত পরিসর এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। তারা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত কমিউনিটি জীবনধারা এবং আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

প্রতিনিধি দলের সদস্যরা তাদের প্রতিক্রিয়ায় রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের প্রশংসা করেন। তাদের মতে, পরিকল্পিত সবুজ পরিসর ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশের পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক মানের একটি বৃহৎ গেইটেড কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ হিসেবে রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের আবাসন খাতের একটি উল্লেখযোগ্য প্রকল্প। প্রতিনিধি দলটি প্রকল্পটির আতিথেয়তা ও পরিদর্শন-আয়োজনের জন্য রূপায়ণ সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

রূপায়ণ সিটি উত্তরা আধুনিক আবাসন, নিরাপত্তা, সবুজ পরিবেশ এবং সমন্বিত নাগরিক সুবিধাকে একসঙ্গে বিবেচনা করে একটি পরিকল্পিত কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশে আধুনিক ও পরিবেশবান্ধব প্রিমিয়াম জীবনযাপনের একটি সমন্বিত ধারণা তুলে ধরা হয়েছে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন