মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
রাজধানীর মুগদা থানার ৭১ নম্বর ওয়ার্ড এলাকায় মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী সমাবেশ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুগদা থানা ও লালমিয়া রোড উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে দীর্ঘদিন ধরে এলাকায় চলমান মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৭১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলমের উদ্যোগে আয়োজিত এ মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নবিউল্লা নবি, লালমিয়া রোড উন্নয়ন ও মাদকবিরোধী কমিটির সহ-সভাপতি কে এম হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক মাহফুজ আলমসহ স্থানীয় সর্বস্তরের এলাকাবাসী।
সমাবেশে বক্তারা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশ চলাকালে মুগদা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ পদক্ষেপে চিহ্নিত মাদক কারবারি শাহিদা ও ‘পচা শরীফ’কে এলাকা থেকে বিতাড়িত করা হয়। ভবিষ্যতে এলাকায় কোনো প্রকার মাদক কারবার চলতে দেওয়া হবে না বলে স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দেন। অনুষ্ঠান শেষে এলাকার শান্তি ও যুবসমাজের নৈতিক সুরক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি