নরসিংদীতে প্রাণ-আরএফএল গ্রুপের মতবিনিময় সভা
দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ৪০ বছর পূর্তিতে নরসিংদী জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে প্রতিষ্ঠানটি। সোমবার দুপুরে নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ট্রেনিং একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, গ্রুপের বিপণন বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল, নির্বাহী পরিচালক কমান্ডার (অব.) শামছুল আলম মিয়া, জেনারেল ম্যানেজার তানুল ইসলাম, এসিস্টেন্ট ম্যানেজার তৌহিদুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের শুরুর গল্প ও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেন তারা।
এসময় আরও জানানো হয়, নরসিংদীর তিনটি কারখানায় নারী কর্মীদের প্রাধান্য দিয়ে ৩৩ হাজার লোকের কর্মসংস্থান করেছে এই প্রাণ আরএফএল গ্রুপ।
এছাড়া, স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরীর মাধ্যমে এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে বলেও জানান তারা। আগামী দিনে বেশ কয়েকটি খাতে আরও বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে এখানে আরও ২ হাজার লোকের কর্মসংস্থান তৈরী হবে বলেও জানান তারা। এসময় স্খানীয় মানুষ, গণমাধ্যম এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতিষ্ঠানটি।
এমএসএম / এমএসএম
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা