চার বলে চার উইকেট নিয়ে আয়ারল্যান্ড পেসারের ইতিহাস
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন আয়ারল্যান্ড জাতীয় দলের ডানহাতি পেসার কার্টিস ক্যাম্পার। আজ (সোমবার) নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার দশম ওভারে এই কীর্তি গড়েন আইরিশ এই বোলার। শুধু হ্যাটট্রিকই নয়, এই অলরাউন্ডার পরপর ৪ বলে নেন ৪ উইকেট।
ইনিংসের দশম ওভার ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে ইতিহাস গড়েন ক্যাম্পার। হ্যাটট্রিকের কোটা পূর্ণ করার পর বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাবল হ্যাটট্রিক করলেন তিনি।
আবুধাবিতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডের। প্রথম ওভারেই রানআউটের শিকার হন ওপেনার বেন কুপার। তিনে এসে সুবিধা করতে পারেননি বাস ডি লেড। দলীয় ২২ রানের মাথায় ৭ রান করে লিটলের শিকার হন তিনি। তৃতীয় উইকেটের জুটিতে ম্যাক্সের সঙ্গে ২৯ রানের জুটি গড়েন কলিন অ্যাকারম্যান। সেই জুটি তো ভাঙলেনই সঙ্গে টানা ৪ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় কার্টিস ক্যাম্পার।
ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে কলিন অ্যাকারম্যানকে ফেরানোর পর একে একে রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডসকে ফিরিয়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। একই ওভারের পঞ্চম বলে নতুন ব্যাটসম্যান রোয়েলফ ফন ডার মারউইকেও ফেরান ক্যাম্পার। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এমন অর্জনের নজির নেই আর কারো।
সবে মিলিয়ে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ক্যাম্পার। তার আগে লাসিথ মালিঙ্গা ও রশিদ খান করে দেখিয়েছেন এমন অর্জন। এর মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একবার করে চার বল চার উইকেট নিয়েছেন মালিঙ্গা।
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়