রংপুরের ঘটনায় জবি নীল দলের মানববন্ধন
রংপুর জেলার পীরগঞ্জে জেলে পাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীলদল। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে মানববন্ধন করেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ড.এ.কে.এম লুৎফর রহমান বলেন, আমরা সবাই বাঙালি, এদেশে সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করবে। দেশের বিভিন্ন প্রান্তে যে ধ্বংসযজ্ঞ চলছে, আমাদের এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলতে হবে।
ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সেলিম বলেন, অসাম্প্রদায়িকতা চর্চা করার বিষয়, এটা বায়বীয় কোনো আদর্শ নয়। আমাদের ব্যক্তিজীবনে একে লালন ও পালন করতে হবে, না হলে নিজেকে ছোট করা হবে, আমরা জাতি হিসেবে মাথানত করে থাকতে হবে। মুক্তিযুদ্ধে এদেশের হিন্দু ভাইদের অনেক অবদান। মনুষ্যত্বকে ধারণ করে সবাইকে নিয়ে চলার মানসিকতা গড়ে তোলতে হবে আমাদের।
ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, অসাম্প্রদায়িকতা না থাকলে, বাঙালি জাতির পরিচয় থাকে না, এভাবে চলতে পারে না, যে যেখান থেকে পারেন আওয়াজ তুলুন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলুন।
সভাপতির বক্তব্যে জবি নীলদলের সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, স্বার্থান্বেষীরা পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে। এসব হামলা পরিকল্পিতভাবে হওয়া সত্ত্বেও প্রশাসন নির্বিকার ছিল। এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া বিভিন্ন স্থানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করে এ ধরণের ঘটনা যেনো আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান শিক্ষকরা।
এছাড়াও কর্মসূচিতে এসময় বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, অধ্যাপক ড. খোদেজা খাতুন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহসানসহ নীলদলের বিভিন্ন শিক্ষক, বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied