শাহজাদপুরে পৌরসভার উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার উদ্যোগে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সকালে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করেন, শেখ রাসেলের সমবয়সী তারই খালাতো ভাই ও শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। পরে শেখ রাসেল ও নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনার জন্য স্থানীয় শাহ হাবিবুল্লাহ ইয়েমেনি (রহঃ) এর মাজার শরীফে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে রান্না করা নেওয়াজ বিতরণসহ পর্যাপ্ত মাংস-খিচুরীর তবারক কয়েক শত গরীব অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এদিন বিকেল ৪ টায় পৌরসভায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনে ‘নৌকা’ মার্কার মনোনীত প্রার্থী অধ্যাপক মেরিনা জাহান কবিতা। তিনি বলেন, “শিশু হত্যার মত ঘৃণিত অপরাধ আর কিছু হতে পারে না। শেখ রাসেলকে যারা হত্যা করেছে, ইতিহাসে তারা সর্বোচ্চ ঘৃণিত ব্যক্তি হিসেবেই চিহ্নিত থাকবে”। শেখ পরিবারের নিকট আত্মীয় ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী তার বক্তব্যে বলেন, আমার জন্ম তারিখ ৪ অক্টোবর আর আমার খালাতো ভাই শেখ রাসেলের জন্ম তারিখ একই বছর ১৮ অক্টোবর। রাসেল আর আমি সমবয়সী। তিনি কান্না জড়িত কন্ঠে শেখ রাসেল ও ১৫ই আগস্টে নিহত সকলের আত্মার শান্তি কামনা করেন। পরে শেখ রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এদিকে, শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো, শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক প্রমুখ।
অপরদিকে, উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক মেরিনা জাহান কবিতা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী