বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেল দিবস পালিত
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তমঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কর্মসূচি সম্প্রচার করা হয়। জাতীয় কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন, শেরপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান প্রমুখ। এ ছাড়া বৃক্ষ রোপন সহ অন্যান্য অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়