আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর কাওরানবাজারে অবস্থিত টিসিবি ভবনের দ্বিতীয় তলায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. এহসান।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত প্রশাসক মামুনুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সাধারণ সভায় ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদনসহ নির্ধারিত বিভিন্ন এজেন্ডা উপস্থাপন করা হয় এবং পর্যালোচনার পর তা অনুমোদন লাভ করে। এ সময় শেয়ারহোল্ডাররা ব্যাংকের বর্তমান ব্যবসায়িক অবস্থান, আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ. কে. এম. এহসান বলেন, সুশাসন, স্বচ্ছতা ও কার্যকর জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে ব্যাংকের সার্বিক কার্যক্রম টেকসই ও গতিশীল করতে আইসিবি ইসলামিক ব্যাংক কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের আর্থিক ভিত আরও মজবুত করা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রাকে সফল করতে সম্মানিত শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন