গোবিন্দগঞ্জ আমন ধানে পাতা মোড়ানো পোকার আক্রমনে ও দিশেহারা কৃষক।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এ বছর আমন ধানের চারা রোপনের প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার পরথেকে এই পাতা মোড়ানো পোকার আক্রমন শুরু হয়। অত্র এলাকার আমন ধানের জমিতে ধানগাছ গুলো এখন যৌবনে ভরপুর।এবছর উপজেলার ৩২৩৬০হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ধান গাছের ডগার বুক চিরে বের হবে সবুজ কচি ধানের শীষ। এই সময় দেখা দিয়েছে পাতা মোড়ানো পোকার আক্রমন। সবুজ গাছের ডগাগুলো পরিনত হয়েছে খড়ে কৃষকেরা হতাশ ও দিশেহারা। এমন পরিস্থিতিতে কৃষকেরা বালাইনাশক ঔষুধ ব্যবহার করলেও কোন প্রতিকার হচ্ছে না। আমন ধানে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। সাপমারা,নাকাই,হরিরামপুর,গুমানীগঞ্জ ইউনিয়ন সহ ১৭টি ইউনিয়ন বিভিন্ন গ্রামের কৃষকেরা জানান, পোকার আক্রমনে বিবর্ণ হয়ে যাচ্ছে ধান ক্ষেত। ডগডগে সবুজ ধানগাছ গুলো আগুনে পোড়ার মতো দিনদিন শুকিয়ে খড়ে পরিনত হচ্ছে। চারা রোপনের পর বর্তমান পর্যন্ত ৩-৪ বার বালাইনাশক ঔষুধ স্প্রে করেও ধান ক্ষেতে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। গোবিন্দগঞ্জ উপজেলার কৃষকের যে স্বপ্ন ও আশা ছিল তা এখন গুড়ে বালী । এই খড় কেটে গৃহপালিত পশুকে খাওয়ানো উচিত হবে না মর্মে জানান। কৃষকেরা এবার আমন মৌসুমে লাভবান হতে পারবে না। ঝড়ের তান্ডবে মাঠের পর মাঠ জমির ধান নুয়ে পড়ে। সোনালী ফসল ঘরে তোলার আগেই কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে গেল মাথায় হাত কৃষকের। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আবু রেজা মাহমুদ মুন্না জানান,আমরা প্রেসকিপশনের মাধ্যমে কৃষককে পরামর্শ দিচ্ছি। আশা করি এক সপ্তাহের মধ্যে পোকার কমবে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন