ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ২:২৪

কোরিয়ার ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অব নার্সিং-এর অধ্যাপক ড. তায়ে ওয়া লি-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—কোইকা বাংলাদেশ ও ভুটানের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সুজিন কং, ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অব নার্সিং-এর ড. জং ইউন, কোইকা বাংলাদেশ ও ভুটানের প্রোগ্রাম ম্যানেজার সিউঙ্গা চো এবং কোইকা বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. নূর চৌধুরী।

বৈঠকে কোইকা’র অর্থায়ন ও সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (এনআইএএনইআর)-এ নার্সিং বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা ও রূপরেখা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. নাদিম আহমেদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসান, জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক নাহিদ উল মোস্তাক এবং এনআইএএনইআর-এর পরিচালক দীপালী রানী মল্লিক উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রমে আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি গবেষণার মানোন্নয়নে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রাতিষ্ঠানিক যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশে উচ্চতর নার্সিং শিক্ষা ও গবেষণার দিগন্ত প্রসারে এনআইএএনইআর-এ পিএইচডি প্রোগ্রাম দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সহযোগিতা ও কোইকা’র অর্থায়নে ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অব নার্সিং ২০২৩ সালে দেশে প্রথম জাতীয় পর্যায়ের নার্সিং স্নাতকোত্তর প্রতিষ্ঠান হিসেবে ‘এনআইএএনইআর’-এর কার্যক্রম চালু করে।

এমএসএম / এমএসএম

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ