ওমানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো তামিম নেই এবার
কে ভেবেছিল এমন কিছু? বাংলাদেশ বড় স্বপ্ন নিয়ে খেলতে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। যাওয়ার আগে তিন টি-টোয়েন্টি সিরিজ জেতায় আত্মবিশ্বাসটাও ছিল ভরপুর। কিন্তু সব যেন গোলামাল পাকিয়ে গেছে স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৬ রানে হেরে গিয়ে।
বিশ্বকাপে টিকে থাকতে তাই প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। নয়তো অনেকটাই ফিকে হয়ে যাবে সুপার টুয়েলভের স্বপ্ন। অতীত থেকে অবশ্য বাংলাদেশ সুখকর বার্তাই পাচ্ছে।
ওমানের বিপক্ষে এখন অবধি সব ফরম্যাট মিলিয়ে একবারই মাঠে নেমেছিল বাংলাদেশ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ধর্মশালায় মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে বাংলাদেশ জয় পায় ৫৪ রানের বড় ব্যবধানে।
ওই ম্যাচে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৮০ রান তুলে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১২ ওভারে ওমানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২০ রানের। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ৬৫ রানের বেশি তুলতে পারেনি ওমান।
অবশ্য সেবার সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল নেই এবার। ১০ চার ও ৫ ছক্কায় ৬৩ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এবার বিশ্বকাপের আগে নিজেকে স্কোয়াড থেকে সরিয়ে নিয়েছেন তামিম। তবে ওই ম্যাচে চার উইকেট নেওয়া সাকিব আছেন এবারও। নেই মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, আবু হায়দার রনি ও আল আমিন হোসেন।
এমএসএম / এমএসএম
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ