ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৩:৪৫

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (TSCFP)-এর আওতায় টানা তৃতীয় বছরের মতো স্বীকৃতি অর্জন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এ বছর আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (SME) জন্য ট্রেড ফাইন্যান্সে প্রবেশাধিকার সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা ব্যাংক অর্জন করেছে মর্যাদাপূর্ণ ‘Leading SME Trade Bank’ পুরস্কার।
গত ৮ সেপ্টেম্বর ২০২৬ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এডিবির ১২তম TSCFP Awards and Partners Dinner অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আখলাকুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন এডিবির ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স বিভাগের প্রধান Mr. Steven Beck এবং সাউথ এশিয়া ইউনিটের প্রধান Ms. Neha Noronha। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের ২০০ জনেরও বেশি প্রতিনিধির উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়।
আখলাকুর রহমান বলেন, “এই স্বীকৃতি ঢাকা ব্যাংকের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং ট্রেড ফাইন্যান্সের ঘাটতি পূরণ, স্থানীয় ব্যবসাগুলোকে সক্ষম করে তোলা এবং আন্তর্জাতিক বাজারে তাদের প্রবেশাধিকার আরও সহজতর করার ক্ষেত্রে আমাদের অব্যাহত অঙ্গীকারের স্বীকৃতি। ব্যবসা-বাণিজ্যের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখতে এডিবির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও জোরদার করতে আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
২০০৯ সাল থেকে এডিবির TSCF Programme-এর আওতায় Issuing Bank হিসেবে দায়িত্ব পালন করে আসছে ঢাকা ব্যাংক। দীর্ঘদিনের এই অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশের স্থানীয় ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্য সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। TSCFP-এর মাধ্যমে এডিবি ট্রেড ফাইন্যান্সের বাজারে বিদ্যমান ঘাটতি মোকাবিলায় সহায়তা করে—বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতির ব্যবসাগুলোর ক্ষেত্রে, যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষে এককভাবে এ ধরনের অর্থায়নের চাহিদা পূরণ সবসময় সম্ভব হয় না।
‘Leading SME Trade Bank’ হিসেবে ঢাকা ব্যাংকের এই স্বীকৃতি বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রমে ব্যাংকটির অর্থায়ন ও সহায়তার উল্লেখযোগ্য ভূমিকারও প্রতিফলন। দেশের অর্থনীতি যখন রপ্তানি আয় ও বাণিজ্যনির্ভর কর্মসংস্থানের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল, তখন আন্তর্জাতিক বাণিজ্যে স্থানীয় ব্যবসার অংশগ্রহণ বাড়াতে এবং তাদের প্রয়োজনীয় ট্রেড ফাইন্যান্সে প্রবেশাধিকার নিশ্চিত করতে ঢাকা ব্যাংক ও এডিবির এই দীর্ঘদিনের অংশীদারিত্ব বিশেষ তাৎপর্য বহন করে।
ঢাকা ব্যাংকের সর্বশেষ এই অর্জন শুধু একটি পুরস্কারপ্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি এডিবির অংশীদার ব্যাংকগুলোর নেটওয়ার্কে ঢাকা ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করেছে এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকটির দীর্ঘস্থায়ী, গভীর ও পারস্পরিক মূল্যবোধভিত্তিক সম্পর্কের প্রতিফলন ঘটিয়েছে। পুরস্কারটি এবং এডিবির সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব—উভয়ই ব্যবসার জন্য নতুন সুযোগ সৃষ্টি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে ঢাকা ব্যাংকের অব্যাহত অঙ্গীকারকে তুলে ধরে।
এডিবির TSCFP Awards-এ ঢাকা ব্যাংকের এ বছরের স্বীকৃতি ব্যাংকটির ধারাবাহিক সাফল্যেরই আরেকটি সংযোজন। এর আগে ২০২৪ সালে বাংলাদেশে ‘Leading Partner Bank’ হিসেবে স্বীকৃতি অর্জন করে ঢাকা ব্যাংক এবং ২০২৫ সালে লাভ করে ‘Momentum Award’। ধারাবাহিক এই অর্জন আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ঢাকা ব্যাংকের অব্যাহত ভূমিকার প্রতিফলন।
“Transforming Together”—এই মূলমন্ত্রকে ধারণ করে ঢাকা ব্যাংক উদ্ভাবনী আর্থিক সেবা ও সমাধান প্রদানের মাধ্যমে ব্যবসার জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এডিবিসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা ব্যাংক বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার অঙ্গীকার অব্যাহত রেখেছে।

এমএসএম / এমএসএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি