এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর আয়োজনে লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন সংক্রান্ত দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে ডকুমেন্টারি ড্রাফট স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিট লেআউট চূড়ান্তকরণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এলজিইডি উদ্ভাবনী ও টেকসই অবকাঠামো নির্মাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। কর্মশালার মাধ্যমে চূড়ান্তকৃত তথ্যচিত্র ও ফ্যাক্টশিটগুলো ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে সমৃদ্ধ করার পাশাপাশি নীতি-নির্ধারক, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজে লাগবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর উল্লেখ করেন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের সফল অভিজ্ঞতাগুলো সঠিকভাবে সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়াই ক্রিলিকের মূল উদ্দেশ্য। প্রকল্প মেয়াদ শেষ হলেও এসব তথ্যচিত্র ও ফ্যাক্টশিট ভবিষ্যতে নতুন টেকসই প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলী ও গবেষকদের দীর্ঘমেয়াদে দিকনির্দেশনা দেবে।
কর্মশালায় পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিমিটেডের টিম লিডার পংকজ পালিত, সিনিয়র অপারেশন ম্যানেজার রাজিব আহমেদ এবং প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী ও মো. ওয়াহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ ও মো. রায়হান সিদ্দিক, ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পালসহ বিভিন্ন প্রকল্পের পরিচালক এবং ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি