শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
দেশের বিভিন্ন অঞ্চলের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। বর্তমানে বিভিন্ন উচ্চমাধ্যমিক কলেজে অধ্যয়নরত সমসংখ্যক (২০০ জন ছাত্র ও ২০০ জন ছাত্রী) এই শিক্ষার্থীদের দুই বছর মেয়াদে কোর্স সম্পন্ন করার জন্য সর্বমোট ২ কোটি ২০ লাখ টাকার আর্থিক বৃত্তি দেওয়া হচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থী সশরীরে উপস্থিত থেকে বৃত্তির চেক গ্রহণ করেন এবং অবশিষ্ট ৩৫০ জন শিক্ষার্থীর বৃত্তির অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশারের সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এ. কে. আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইউনুছ বলেন, বর্তমান আর্থিক সীমাবদ্ধতা কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, বরং স্বপ্ন, সততা ও অধ্যবসায়ই মানুষকে সফল করে তোলে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করে সুবিধাবঞ্চিত অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, এই বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, এটি মেধাবীদের প্রতি ব্যাংকের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার উপদেশ দেন এবং উল্লেখ করেন যে, সামাজিক পরিবর্তনের মাধ্যমে ব্যাংকের আসল সাফল্য নির্ধারিত হয়। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ শিক্ষাকে দীর্ঘস্থায়ী পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে অভিহিত করে জানান, দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতেই ব্যাংক এই সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিল আহমেদ, ফকির মনিরুজ্জামান ও স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম। এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. হারুনুর রশীদসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত