ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
জার্মানির বার্লিনে আয়োজিত InnoTrans 2026-এ বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও আধুনিকায়ন প্রকল্পে অর্থায়ন নিয়ে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ফাহিমুল ইসলাম-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত বৈঠকে বিশেষ করে ইলেকট্রিক ট্র্যাকশন (ইলেকট্রিক ট্রেন) প্রকল্প এবং লাকসাম–চট্টগ্রাম ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পের অর্থায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) যৌথ অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা এগিয়েছে। বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই গণপরিবহন ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ইলেকট্রিক ট্র্যাকশন প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া টঙ্গী–আখাউড়া ডুয়েলগেজ ডাবল লাইন রেলপ্রকল্পে অর্থায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ প্রকল্পে অর্থায়নের বিষয়ে ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মতি পাওয়া গেছে। জানা গেছে, প্রকল্পটিতে এডিবির সঙ্গে যৌথভাবে অর্থায়নে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকও সম্মত হয়েছে। এ বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন Mr. Marcial Bustinduy, Senior Transport Economist এবং Ms. Aurundhati Pal, Loan Official for South Asia, EIB। বাংলাদেশের পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মো. আফজাল হোসেন।
রেলওয়ের বিদ্যমান অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি, বৈদ্যুতিক ট্রেন চালুর সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ রেলপথগুলোকে ডাবল লাইনে উন্নীত করার মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এসব প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত