ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-৯-২০২৬ রাত ১০:৫০

আইসক্রীমপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে পোলার চিল স্টেশন চালু করেছে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এই উদ্যোগের মাধ্যমে পোলার আইসক্রীম -এর বিভিন্ন স্বাদ উপভোগের সুযোগ তৈরি হয়েছে। প্রতি স্কুপ আইসক্রীম মাত্র ১৫০-২০০ টাকার মধ্যে। সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের আইসক্রীম স্টিক ও কোণ।
রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশন- উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ছয়টি পয়েন্টে প্রাথমিকভাবে চালু হয়েছে পোলার চিল স্টেশন। এখানে ক্রেতারা পোলার এর বিভিন্ন স্বাদ থেকে পছন্দের আইসক্রীম বেছে নেওয়ার পাশাপাশি নতুন স্বাদও উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম বলেন, আমরা সবসময় চেষ্টা করি একজন আইসক্রীমপ্রেমীর প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে। আমরা চাই, যেকোনো সময় ও যেকোনো জায়গায় আমরা তাদের সঙ্গে থাকি। এই ভাবনা থেকেই পোলার চিল স্টেশন-এর মাধ্যমে আইসক্রীমপ্রেমীদের জন্য আরও আনন্দদায়ক ও প্রাণবন্ত পার্লার অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।
পোলার-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আইসক্রীম উপভোগের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করার একটি নতুন উদ্যোগ। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন স্থানে পোলার চিল স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পান্ডুঘর গ্রুপ ও ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগীয় প্রধানসহ উপস্থিত ছিলেন হেড অব সেলস এন্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক সেতু, হেড অব এইচআর এন্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি এন্ড প্রোজেক্ট মোহাম্মাদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান, হেড অব ফাইন্যান্স মো. আলমগীর হোসাইন খান, হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত