ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসে গামিনীর পরামর্শ নিয়ে সফল হতে চায় বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২৬ দুপুর ৪:২৫

এশিয়ান গেমস খেলতে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। 

অধিনায়ক লিটনের মতোই সোনা জয়ের আশা পেস বোলিং কোচ তালহা জুবায়েরের। এ ছাড়া জাপানের উইকেট টাইগারদের সাবেক পিচ কিউরেটর গামিনী ডি সিলভার তৈরি। তার কাছ থেকে পরামর্শ নিয়ে সফল হতে চায় দল।

তালহা বলছিলেন, 'উইকেট তো অচেনা, কিন্তু তারপরেও কিছু আইডিয়া আমরা নিয়েছি। আশা করি আমরা দলীয়ভাবে ভালো কিছু করে আসতে পারব। গামিনীর সাথে আলাপ করে আইডিয়া নিব আবারো।'

জাপানের উইকেট স্লো থাকবে যা সুবিধা হবে বাংলাদেশের, 'এই ধরণের উইকেট হলে অবশ্যই আমাদের পক্ষে থাকবে। আমরা জানি এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয়। দায়িত্ব থাকবে ব্যাটার, স্পিনার, সবমিলিয়ে সকল প্লেয়ারদের ওপরে।'

এদিকে, বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলে চোট পেয়ে মিরপুরের প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি নাজমুল হোসেন শান্ত। তবে তিনি এখন পুরোপুরি ফিট আছেন বলে জানান তালহা।

প্রসঙ্গত, এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৮ সেপ্টেম্বর। বেলা ১১টায় ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে—সেটি এখনো ঠিক হয়নি। ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া আর ওমানের মধ্যে চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে আগামী ১ অক্টোবর বেলা ১১টায় সেমিফাইনাল। ফাইনাল ৩ অক্টোবর।

aliul / aliul

১২ গোল খেয়ে ব্রাজিলকে এক গোল দিলো অস্ট্রেলিয়া

ব্রাজিলের জালে অস্ট্রেলিয়ার গোল

সেমিফাইনালে বিদায় নিয়ে হতাশ ইমরানুর

রোনালদোর মতো এমবাপেও কি ৪১ বছর বয়সে ফ্রান্সে খেলার আশা করেন?

বড় হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি

প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’ বাংলাদেশ

বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনি

বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল

এশিয়ান গেমসে গামিনীর পরামর্শ নিয়ে সফল হতে চায় বাংলাদেশ

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস

নাটকীয় ম্যাচে ইংলিশদের হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা