বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ (শুক্রবার)। ইন্দোনেশিয়ার জাকার্তায় মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন হামজা-জামালরা। যদিও বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ থমাস ডুলি। একাদশে মূল চমক ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ। বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার পরিবর্তে মেহেদী হাসান শ্রাবণ একাদশে সুযোগ পেয়েছেন। বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ফারহান আলীর। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে পাঁচ দিন অনুশীলন করেছেন ফারহান। কোচ ডুলি তাকে ম্যাচের শুরুতেই রেখেছেন।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ইনজুরির জন্য জাকার্তায় যেতে পারেননি। তাই কোচ ডুলি সাদ, জুনিয়র তপু, তারিক ও জায়ানকে দিয়ে ডিফেন্স লাইন সাজিয়েছেন। মোরসালিন জাকার্তা গেলেও ইনজুরির জন্য নেই আজকের ম্যাচে। বাংলাদেশের আর্মব্যান্ড আজ সিনিয়র সোহেল রানার হাতে উঠছে।
গত ৫ জুন বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচে ৭ পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। বদলি নামার তালিকায় আছেন নিয়মিত অধিনায়ক জামাল, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফ।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু (জুনিয়র), সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা দেওয়ান চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সামিত সোম, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম।
aliul / aliul
১২ গোল খেয়ে ব্রাজিলকে এক গোল দিলো অস্ট্রেলিয়া
ব্রাজিলের জালে অস্ট্রেলিয়ার গোল
সেমিফাইনালে বিদায় নিয়ে হতাশ ইমরানুর
রোনালদোর মতো এমবাপেও কি ৪১ বছর বয়সে ফ্রান্সে খেলার আশা করেন?
বড় হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি
প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’ বাংলাদেশ
বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনি
বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল
এশিয়ান গেমসে গামিনীর পরামর্শ নিয়ে সফল হতে চায় বাংলাদেশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস