বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনি
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়টা নিশ্চিত। ইতোমধ্যে তিনি অবসরের ঘোষণাও দিয়ে রেখেছেন। তবে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের লক্ষ্যে তাকে একটি ম্যাচ খেলতে রাজি করিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। একইসঙ্গে নতুন মেয়াদে জাতীয় দলের কোচ পদে চুক্তি নবায়নের অগ্রগতি নিয়েও তিনি কথা বলেছেন।
বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো শুরু হয়েছে। যেখানে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছেন মেসি। যদিও তিনি আগস্টের শেষদিকেই অবসরের ঘোষণা দিয়েছেন। ফলে প্রথমে কোনো ম্যাচ খেলতে রাজি ছিলেন না। আলবিসেলেস্তে কোচের কথায় ম্যাচ খেলতে সম্মতি দেওয়ার পর এলএমটেনের জন্য প্রস্তুত হচ্ছে বিশেষ জার্সি।
মেসিকে রাজি করানোর বিষয়ে স্কালোনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি যে সময়টা এখনই, এখন না হলে পরে কী হবে কে জানে। আমি নিজের দায়িত্ব পালন করেছি। সে বিষয়টি বুঝতে পেরেছে, এটি ভালো ব্যাপার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) নিজেদের দায়িত্ব পালন করেছে, সভাপতি ক্লদিও তাপিয়াও করেছেন। এটি সুন্দর একটি বিষয়। ভালো ব্যাপার। সে এর যোগ্য। এখন যা কিছু করা সম্ভব, সেটা করাই ভালো।’
আর্জেন্টাইন মহাতারকা নিজের দেশ ও সমর্থকদের সামনে বিদায় প্রাপ্য বলেও মনে করেন স্কালোনি, ‘আর্জেন্টিনার মাটিতে, নিজের দেশের সমর্থকদের ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্যে মেসি জাতীয় দলের অধ্যায় শেষ করতে পারবেন– এটি তার কাছে বিশেষ কিছু। আমার মতে এমন একজন খেলোয়াড়ের এটাই প্রাপ্য। ব্যক্তিগতভাবে আমি নিজের দায়িত্ব পালন করেছি। আমি তার বিদায়ী ম্যাচে থাকতে চেয়েছিলাম। আর ভবিষ্যতে আমি সেখানে থাকব কি না, সেটি যেহেতু জানি না, তাই আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি, যাতে সে এই ম্যাচে খেলতে পারে।’
‘আমরা জানতাম, সে কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। তারপরও সে নিজের মানুষের কাছে, তাকে যারা এত ভালোবাসে তাদের কাছে বিদায় জানাতে আসার ইচ্ছা ও চেষ্টা দেখিয়েছে। যদি কোনো সম্মাননা বা বিদায়ী আয়োজন করতেই হয়, তাহলে এখনই করা উচিত। কারণ সে কখনও খেলা থামাবে না। তবে সময়ের সঙ্গে সেই জাদু হয়তো একই রকম থাকবে না। আর এখনই তার সেই ভালোবাসা অনুভব করার সময়’, আরও যোগ করেন স্কালোনি।
এজেইজায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অনুশীলন কমপ্লেক্সে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় নেন লিওনেল স্কালোনি। কোচের দায়িত্বে চুক্তি নবায়নের পরিস্থিতি নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে তিনি জানালেন, ‘এখনও কোনো অগ্রগতি নেই। আগামী কয়েকদিনের মধ্যে সভাপতির সঙ্গে দেখা করব। গতকাল আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু আমাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়েছিল, তাই দেখা করতে পারিনি (হাসি)।’
স্কালোনির কণ্ঠস্বর ও বক্তব্যে আগামী বছরও দায়িত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও নতুন চুক্তি চূড়ান্ত করতে এখনও এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করতে পারেননি তিনি। বিশ্বকাপজয়ী এই কোচ বলছেন, ‘আজ সে প্যারাগুয়েতে আছে। তিনি এলে আমরা কথা বলব। বসে আলোচনা করার ব্যাপারে প্রবল আগ্রহ রয়েছে। তবে যখন ঘোষণা দেওয়ার মতো কিছু থাকবে, তখনই জানাব। আপাতত সবকিছু আগের মতোই আছে।’
aliul / aliul
১২ গোল খেয়ে ব্রাজিলকে এক গোল দিলো অস্ট্রেলিয়া
ব্রাজিলের জালে অস্ট্রেলিয়ার গোল
সেমিফাইনালে বিদায় নিয়ে হতাশ ইমরানুর
রোনালদোর মতো এমবাপেও কি ৪১ বছর বয়সে ফ্রান্সে খেলার আশা করেন?
বড় হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি
প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’ বাংলাদেশ
বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনি
বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল
এশিয়ান গেমসে গামিনীর পরামর্শ নিয়ে সফল হতে চায় বাংলাদেশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস