ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’ বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২৬ দুপুর ৪:২৯

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কেন এতটা এগিয়ে, মাঠে তারই প্রমাণ দিচ্ছেন মালয়েশিয়ার ফুটবলাররা। ১৩৬ নম্বরে অবস্থান করা দলটির সামনে ছন্নছাড়া ফুটবল খেলেছে বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়া খেলেছে দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল। ফলে প্রথমার্ধেই বাংলাদেশ হজম করেছে দুই গোল।

ফিফা আশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই অনেকটাই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। আর শুরুতে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বল গোলবার বরাবর শট নিয়েছিলেন মালয়েশিয়ার আক্রমণভাগের এক ফুটবলার। কোনোমতে তা টোকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

এরপরও একের পর এক আক্রমণ চালাতে থাকে মালয়েশিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। তাদের আটকাতেই ব্যস্ত থাকে বাংলাদেশের রক্ষণভাগ। কিন্তু ম্যাচের ১৮তম মিনিটে আর গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি।

মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি বাংলাদেশির অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তাকে পরাস্থ করা আরিফকে থামাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষকও। আলতো করে টোকা দিয়ে দলকে লিড এনে দেন আরিফ আইমান।

ম্যাচের ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। এসময় তপুর দেওয়া ভুল পাশে বল পেয়ে যান মালয়েশিয়ার সেরা তারকা আরিফ আইমান। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। নিজের দ্বিতীয় গোলের করার সঙ্গে ব্যবধানও দ্বিতীয় করেন আরিফ। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোল ব্যবধানে।

aliul / aliul

১২ গোল খেয়ে ব্রাজিলকে এক গোল দিলো অস্ট্রেলিয়া

ব্রাজিলের জালে অস্ট্রেলিয়ার গোল

সেমিফাইনালে বিদায় নিয়ে হতাশ ইমরানুর

রোনালদোর মতো এমবাপেও কি ৪১ বছর বয়সে ফ্রান্সে খেলার আশা করেন?

বড় হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি

প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’ বাংলাদেশ

বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনি

বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল

এশিয়ান গেমসে গামিনীর পরামর্শ নিয়ে সফল হতে চায় বাংলাদেশ

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস

নাটকীয় ম্যাচে ইংলিশদের হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা