শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ৬ অক্টোবর স্মরণীয় হতে চলেছে। দিনটি আর্জেন্টাইনদের জন্য বিশেষ। কারণ লিওনেল মেসি শেষবার আলবিসেলেস্তের জার্সিতে মাঠে নামবেন। সেই ম্যাচের জন্য টিকিট নিয়ে হয়েছে কাড়াকাড়ি!
বেনিনের বিপক্ষে বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে। শেষবারের জন্য মাঠে নামবেন গত ৩১ আগস্ট আন্তর্জাতিক অবসর নেওয়া মেসি। এই ম্যাচের জন্য ৯০ হাজার থেকে প্রায় পাঁচ লাখ পেসোর টিকিট নির্ধারণ করা হয়েছে। দাম আকাশচুম্বি হলেও টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে।
টিএনটি স্পোর্টস আর্জেন্টিনা-র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মেসির বিদায়ী ম্যাচের ৮৫ হাজার ১৮টি টিকিট ছাড়া হয়। শেষবার স্টেডিয়ামে বসে মেসিকে বিদায় জানানোর সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ। দুই ঘণ্টাও লাগেনি টিকিট বিক্রি শেষ হতে।
আর্জেন্টিনায় স্থানীয় সময় রাত ৮টায় হবে ম্যাচটি। এই দিনে মেসি বিশেষ আর্জেন্টিনা জার্সি পরে মাঠে নামবেন। সেখানে তার নাম থাকবে সোনালি অক্ষরে। সেই আইকনিক ১০ নম্বর জার্সি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লেখা হয়েছে, ‘শেষ একটি ম্যাচ। সারাজীবনের জন্য একটি জার্সি।’
aliul / aliul
১২ গোল খেয়ে ব্রাজিলকে এক গোল দিলো অস্ট্রেলিয়া
ব্রাজিলের জালে অস্ট্রেলিয়ার গোল
সেমিফাইনালে বিদায় নিয়ে হতাশ ইমরানুর
রোনালদোর মতো এমবাপেও কি ৪১ বছর বয়সে ফ্রান্সে খেলার আশা করেন?
বড় হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি
প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’ বাংলাদেশ
বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনি
বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল
এশিয়ান গেমসে গামিনীর পরামর্শ নিয়ে সফল হতে চায় বাংলাদেশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস