ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রোনালদোর মতো এমবাপেও কি ৪১ বছর বয়সে ফ্রান্সে খেলার আশা করেন?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২৬ বিকাল ৬:১

কিলিয়ান এমবাপে কখনও তার আকাঙ্ক্ষার কথা লুকাননি। ব্যালন ডি’অর যখন ঘনিয়ে আসছে, তখনও এই অধরা পুরস্কার পাওয়ার ইচ্ছা তীব্রভাবে প্রকাশ করেছেন। ফ্রান্সে রিয়াল মাদ্রিদ তারকা কোনো রাখঢাক না রেখে নিজেকে জয়ী ঘোষণা করেছেন। সম্প্রতি ফরাসি ফরোয়ার্ড একটি জার্মান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ নিয়েও আভাস দিয়েছেন।

২৭ বছর বয়সী এমবাপে ইতোমধ্যে বিশ্বকাপ জিতেছেন। ২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ফ্রান্সের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। সবশেষ বিশ্বকাপে হয়েছেন সর্বকালের সেরা গোলদাতাও। যদিও তার দল সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয়। সামনে আরও বহুদিন পড়ে আছে। চাইলে বিশ্বকাপসহ আরও কয়েকটি মেজর ট্রফি হাতে নিতে পারেন তিনি। কিন্তু তার আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ৪১ বছর বয়সেও জাতীয় দলে খেলার আশা করছেন না এমবাপে।

জার্মান পত্রিকা বিল্ড এমবাপের কাছে জানতে চান, তার আইডল ৪১ বছর বয়সী রোনালদো এখনও খেলে যাচ্ছেন। ফরাসি অধিনায়কও কি ২০৩৮ সালে ৪১ বছর বয়সে জাতীয় দলে খেলতে পারবেন?

ফরাসি অধিনায়ক হেসে বললেন, ‘সত্যি বলতে, আমি কোন দেশের প্রতিনিধিত্ব করি তা বিবেচনা করলে... ফ্রান্স আমাকে ৪১ বছর বয়স পর্যন্ত খেলতে দেবে না।’ তার মতে, ফরাসি জনগণের চাপে তাকে ৪০ বছর বয়স হওয়ার আগেই জাতীয় দল থেকে অবসর নিতে হবে। তবে রোনালদোর দীর্ঘ ক্যারিয়ার যে সাধনার ব্যাপার, সেটা স্বীকার করেছেন তিনি, ‘রোনালদো প্রমাণ করেছেন যে আপনি যদি শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় থাকেন, তবে আপনি দীর্ঘ সময় ধরে সেই স্তর বজায় রাখতে পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে, আমি মনে করি না যে আমি তা করতে পারব।’

aliul / aliul

১২ গোল খেয়ে ব্রাজিলকে এক গোল দিলো অস্ট্রেলিয়া

ব্রাজিলের জালে অস্ট্রেলিয়ার গোল

সেমিফাইনালে বিদায় নিয়ে হতাশ ইমরানুর

রোনালদোর মতো এমবাপেও কি ৪১ বছর বয়সে ফ্রান্সে খেলার আশা করেন?

বড় হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি

প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’ বাংলাদেশ

বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনি

বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল

এশিয়ান গেমসে গামিনীর পরামর্শ নিয়ে সফল হতে চায় বাংলাদেশ

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস

নাটকীয় ম্যাচে ইংলিশদের হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা