১২ গোল খেয়ে ব্রাজিলকে এক গোল দিলো অস্ট্রেলিয়া
ফুটবল মাঠে অস্ট্রেলিয়া ও ব্রাজিলের দেখা হয়েছে মাত্র চারবার। সবশেষ কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে দেখা হলো দুই দলের। যেখানে ইতিহাস গড়ার খুব কাছে ছিল সকারুরা। প্রথমবার ব্রাজিলের জালে বল পাঠাল। জয় থেকে কয়েক সেকেন্ড দূরে ছিল, কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে ইতিহাস গড়া হলো না অস্ট্রেলিয়ার।
২০০৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার মাঠে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল তারা। আদ্রিয়ানো ও ফ্রেড করেছিলেন গোল।
পরেরবার দেখা ২০১৩ সালে। কুইন্সল্যান্ডে জো করেছিলেন জোড়া গোল। নেইমার, লুইজ গুস্তাভো, রামিরেস ও আলেক্সান্দ্রো পাতোও জালের দেখা পান। ৬-০ গোলে সেদিন সকারুদের উড়িয়ে দিয়েছিল দল।
তারপর দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৭ সালের জুনে। ডিয়েগো সুজা প্রথম মিনিটে ও শেষ মুহূর্তে গোল করেন। মাঝে টাইসন ও থিয়াগো সিলভা লক্ষ্যভেদ করেন। ম্যাচটি ৪-০ ব্যবধানে জিতেছিল ব্রাজিল।
তিন ম্যাচে ক্লিনশিট ধরে রেখে সকারুদের জালে ১২ বার বল পাঠিয়েছিল ব্রাজিল। আজ কুইন্সল্যান্ডে ৬৮তম মিনিটে নেস্তরি ইরানকুন্দার শট প্রথমবার ব্রাজিলের জাল ভেদ করল। ঐতিহাসিক গোল করে তারা জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু ৯৫তম মিনিটে কর্নারের পর রাফিনিয়ার ক্রসে হেড করে গোল শোধ দেন রায়ান।
আগামী ২৯ সেপ্টেম্বর দুই দল আবার মুখোমুখি হবে। প্রথমবার এত অল্প সময়ের ব্যবধানে তারা একে অন্যের বিরুদ্ধে লড়বে।
aliul / aliul
১২ গোল খেয়ে ব্রাজিলকে এক গোল দিলো অস্ট্রেলিয়া
ব্রাজিলের জালে অস্ট্রেলিয়ার গোল
সেমিফাইনালে বিদায় নিয়ে হতাশ ইমরানুর
রোনালদোর মতো এমবাপেও কি ৪১ বছর বয়সে ফ্রান্সে খেলার আশা করেন?
বড় হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি
প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’ বাংলাদেশ
বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনি
বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল
এশিয়ান গেমসে গামিনীর পরামর্শ নিয়ে সফল হতে চায় বাংলাদেশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস