ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ১১:১৯

এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী উশুকা জিন্নাত আক্তার দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধনা পেয়েছেন। জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ফাইট ইভেন্টে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের জন্য পদক নিশ্চিত করেন তিনি।
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উষ্ণ সংবর্ধনা পান এই উশুকা।
জিন্নাতের এই অর্জনে দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদক পায় বাংলাদেশ।
এর আগে ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। 
জাপানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন জিন্নাত।
সেখানে তার প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার থারিসা ফ্লোরেন্তিনা নির্ধারিত ওজনের বেশি হওয়ায় প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। ফলে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত হয় বাংলাদেশের উশুকার।
পদকের রং বদলানোর লড়াইয়ে সেমিফাইনালে চীনের ইউ ডির মুখোমুখি হন জিন্নাত। তবে ০-৪ পয়েন্টে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। 
এশিয়ান গেমসে নিজের প্রথম আন্তর্জাতিক গেমসেই পদক জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর এই উশুকা। পদক জয়ের পর তিনি নিয়মিত অনুশীলনের জন্য উশু খেলোয়াড়দের একটি স্থায়ী ভেন্যু ও উন্নত প্রশিক্ষণব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। 
বিমানবন্দরে সংবর্ধনা পাওয়ার মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে জিন্নাতের এই অর্জনকে ঘিরে নতুন করে উদযাপনের আবহ তৈরি হয়েছে।

 

Aminur / Aminur

পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স

আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প

হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল

ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ

ইতালির দুর্দশা অব্যাহত, বেলজিয়ামের কাছে হারায় সমর্থকদের দুয়ো

গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু

ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত

গোলের পর এমবাপ্পের চোট, জয়ে জিদানের ফ্রান্স অধ্যায় শুরু