হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল
এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ হকি দল টানা দ্বিতীয় জয় পেয়েছে। আজ (শনিবার) সকালে গিফুতে বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। গত ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে।
১১ মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আমিরুল ইসলাম গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। তাই ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।
তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন আমিরুল। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি একটি চমৎকার ফিল্ড গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। গত দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন জিমি। বাতিলের খাতায় ফেলে দেওয়া জিমি আজ গোল করেছেন। ৪৮ মিনিটে ইন্দোনেশিয়া পেনাল্টি স্ট্রোক পায়। ফাতুর গোলে তারা পরাজয়ের ব্যবধান কমিয়ে ৩-১ করেন।
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল। এরপর ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
aliul / aliul
পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স
আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব
প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা
জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড
নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান
অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প
হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল
ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ
ইতালির দুর্দশা অব্যাহত, বেলজিয়ামের কাছে হারায় সমর্থকদের দুয়ো
গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু
ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত