সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ষষ্ঠ থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত অন্তর্ভুক্ত করে পাঠদানের জোরালো দাবি জানিয়েছে 'সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন'। অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সেবামূলক এই সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এই বর্ষপূর্তি অনুষ্ঠানে সংগঠনের শীর্ষস্থানীয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সুফি সাধকগণ উপস্থিত ছিলেন।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য বিষয় ছিল— "সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ষষ্ঠ হতে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত অন্তর্ভুক্ত করে পাঠদান করাতে হবে।"
অনুষ্ঠানে সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুফি মোবারক হোসেন মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজী।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জাকীর হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দরবারে মাইজভাণ্ডারী (আহলান মানজিল)-এর গাদীনশীন পীর ও সুফি সাধক শাহ সুফি সৈয়দ আনোয়ার মোবারকী আল-কাদরী।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আহসানুল হাদী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার জনাব গাজী নাফিস আহমেদ, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহ কামাল শামীম, এবং কাজী নজরুল সুফি সোসাইটির সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ আতা উল্লাহ খান।
সংগঠনের সদস্য সচিব আলহাজ্ব... আহমেদ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সুফি দর্শনের চর্চা অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মের মাঝে পরমতসহিষ্ণুতা ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলতে হলে জাতীয় শিক্ষাক্রমে সুফিবাদ বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ১১ বছরের পথচলাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে মানবকল্যাণে সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের ধারাবাহিক অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
aliul / aliul
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক