ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৯-১০-২০২১ বিকাল ৫:১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে প্রতারনা করে অন্যত্র বিয়ের চেষ্টা করায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা। প্রেমিকার দাবী বিয়ে না করা পর্যন্ত তিনি এ বাড়ি ছেড়ে যাবেন না।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বারাইটারী নামক গ্রামে। স্থানীয়রা জানান,ঐ গ্রামের শ্রী নরেশ চন্দ্রের পুত্র শ্রী নিমাই চন্দ্র (২৪) এর সাথে কামাত আঙ্গারিয়া (ভুরুঙ্গামারী বাজার)গ্রামের এক যুবতীর প্রায় এক বছর পুর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রলোভন দিয়ে কয়েকবার অবৈধ মেলামেশা করে। এদিকে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে নিমাইয়ের পরিবার কুড়িগ্রামের ফুলবাড়িতে বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজে চুক্তিপত্র ও আশির্বাদ সম্পন্ন করে। এদিকে নিমাই কৌশলে প্রতারনার আশ্রয় নিয়ে কয়েকদিন থেকে যোগাযোগ বন্ধ করে দিলে অন্যত্র পাত্রী দেখা ও আশির্বাদ সম্পন্ন করার খবর পেয়ে সোমবার বিকাল ৫ টার সময় উক্ত প্রেমিকা বিয়ের দাবীতে নিমাইয়ের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তারা বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেও বাড়ির সামনে অবস্থান নেয় এবং বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ে।  ঘটনাটি জানাজানির পর লোকজন জমায়েত হতে থাকলে নিমাই কৌশলে আত্মগোপন করে। এদিকে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গন্যমান্যরা এসে প্রেমের বিষয়টি সত্যতা পেয়ে  নিমাইয়ের আত্মীয় স্বজনকে নিমাইয়ের সাথে বিয়ের দিতে বলে। অগত্যা উপায় না পেয়ে ছেলে পক্ষ বুধবার  বিয়ের তারিখ দিলে অসুস্থ প্রেমিকাকে তার আত্মীয় স্বজনরা  ঐ বাড়ি থেকে আবারও হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান,বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল,হিন্দু সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে তারা  মিমাংসা করবেন   বলে মেয়েটিকে তার অভিভাবকের জিম্মাায় দেয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস