এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সিভিল ও এনভায়রনমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ২৫ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগারগাঁও এলজিইডি সদর দপ্তরের চারতলার সেমিনার কক্ষে রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তিন সপ্তাহব্যাপি (১৩ সেপ্টেম্বর-৪ অক্টোবর ২০২৬) আয়োজিত প্রশিক্ষণে এলজিইডি’র অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আওতায় চলমান কাজ এবং জলবায়ু সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের তথ্য তাদের কাছে উপস্থাপন করা হয়। প্রশিক্ষণটি উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক কাজী সাইফুল কবীর। এসময় এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুর উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সাদেকুর রহমান ভূইয়া।
এমএসএম / এমএসএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়
গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর
নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা
জ্বালানি তেলে কারচুপি: যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সব ইউনিট বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা
কাউন্টারপয়েন্ট রিসার্চ: ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
সিএসআরের আড়ালে তামাক কোম্পানির বৃক্ষরোপণ প্রচারণা বন্ধের দাবি তামাক বিরোধী জোটের
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত