ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১:৫০

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন মোহাম্মদ আবু জাফর। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ব্যাংকিং খাতে ৩৬ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতের অর্থায়ন, অফশোর ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।
ন্যাশনাল ব্যাংক পিএলসিতে যোগদানের আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসি ও ঢাকা ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
উত্তরা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে তিনি ১৫ বছরেরও বেশি সময় Authorized Dealer (AD) শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বৈদেশিক মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্য এবং শাখা ব্যাংকিং কার্যক্রমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেন। এছাড়া তিনি Institute of Bankers, Bangladesh (IBB) থেকে Diplomaed Associate of the Institute of Bankers, Bangladesh (DAIBB) ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রশিক্ষণ, পেশাগত কর্মসূচি, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।

এমএসএম / এমএসএম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত

‎জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়

গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর

নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা

জ্বালানি তেলে কারচুপি: যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সব ইউনিট বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা

কাউন্টারপয়েন্ট রিসার্চ: ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

সিএসআরের আড়ালে তামাক কোম্পানির বৃক্ষরোপণ প্রচারণা বন্ধের দাবি তামাক বিরোধী জোটের

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত