সিএসআরের আড়ালে তামাক কোম্পানির বৃক্ষরোপণ প্রচারণা বন্ধের দাবি তামাক বিরোধী জোটের
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগকে কাজে লাগিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি) বেআইনি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা না করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বিনামূল্যে চারা বিতরণ ও প্রচারণার মাধ্যমে নিজেদের ব্র্যান্ড ইমেজ তৈরির চেষ্টা করছে বহুজাতিক এই সিগারেট কোম্পানিটি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ধারা ৫(৩) অনুযায়ী তামাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের যে কোনো ধরনের সিএসআর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। আইনের এই বিধানে স্পষ্ট বলা হয়েছে, অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নামে তামাকজাত দ্রব্যের উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানের নাম, সাইন, ট্রেডমার্ক ও প্রতীক ব্যবহার করা যাবে না এবং কোনো সংগঠন, প্রতিষ্ঠান বা অনুষ্ঠানকে কোনো আর্থিক বা বস্তুগত সহায়তা প্রদান করা যাবে না। অথচ বিএটি আইনের এই বাধ্যবাধকতা লঙ্ঘন করে জনকল্যাণমূলক বৃক্ষরোপণ কর্মসূচির সুযোগ নিয়ে নিজেদের নাম প্রচার করছে। এমনকি তারা এসব কার্যক্রমে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ত করার অপচেষ্টা চালাচ্ছে, যা সরকারের তামাক নিয়ন্ত্রণ নীতি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর স্পষ্ট পরিপন্থী।
বাটা নেতৃবৃন্দ বলেন, ক্ষতিকর তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এ ধরনের কার্যক্রমে সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের উপস্থিতি তাদের বাণিজ্যিক স্বার্থ হাসিল ও সামাজিক গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ তৈরি করে দেয়। এ কারণে তামাক কোম্পানির কাছ থেকে চারাগাছ, আর্থিক অনুদান বা যে কোনো সহায়তা গ্রহণ থেকে বিরত থাকতে দেশের সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি। একই সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা বা দপ্তর যেন তামাক কোম্পানির কার্যক্রমে যুক্ত না হন এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রোধে প্রশাসন যেন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে, সে বিষয়েও জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
এমএসএম / এমএসএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়
গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর
নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা
জ্বালানি তেলে কারচুপি: যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সব ইউনিট বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা
কাউন্টারপয়েন্ট রিসার্চ: ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
সিএসআরের আড়ালে তামাক কোম্পানির বৃক্ষরোপণ প্রচারণা বন্ধের দাবি তামাক বিরোধী জোটের
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত