কাউন্টারপয়েন্ট রিসার্চ: ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের হিসাবে শীর্ষে রয়েছে স্যামসাং। এ সময়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির দখল ছিল ২১ দশমিক ৮ শতাংশ। সম্প্রতি প্রকাশিত কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০ দশমিক ৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। এরপর রয়েছে শাওমি (১১ দশমিক ৪ শতাংশ), অপো (১০ দশমিক ৩ শতাংশ) এবং ভিভো (৭ দশমিক ৬ শতাংশ)।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য বলছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমেছে। যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন চাপের কারণে এ সময়ে স্মার্টফোনের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
এমন পরিস্থিতির মধ্যেও স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, অনুকূল মূল্য নির্ধারণ এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান স্যামসাংয়ের এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
২০২৬ সালের প্রথমার্ধের এই প্রবৃদ্ধির মধ্য দিয়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের অবস্থান আরও দৃঢ় হয়েছে। উদ্ভাবনী মোবাইল প্রযুক্তি, বিভিন্ন ডিভাইসের সমন্বিত ইকোসিস্টেম এবং উচ্চক্ষমতাসম্পন্ন স্মার্টফোনের প্রতি গ্রাহকদের আগ্রহ প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে।
বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে স্যামসাংয়ের স্মার্টফোনের ব্যবহার ও গ্রাহক আনুগত্যও অব্যাহত রয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রযুক্তি ও পণ্য নিয়ে আসার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান