জ্বালানি তেলে কারচুপি: যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সব ইউনিট বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা
জ্বালানি তেল পরিমাপে ব্যাপক কারচুপির প্রমাণ মেলায় রাজধানীর যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সবকটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে প্রতিষ্ঠানটির একটি অকটেন ও চারটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ থেকে ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার অপরাধে পাঁচটি মামলায় মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিমাপের ত্রুটি দ্রুত সংশোধন না করা পর্যন্ত সবগুলো ইউনিটের জ্বালানি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে ফিলিং স্টেশনটির পাঁচটি ডিসপেন্সিং ইউনিটে তেল সরবরাহের পরিমাণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এতে অকটেনের ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৩০ মিলিলিটারের বেশি এবং ডিজেলের চারটি ইউনিটে যথাক্রমে ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়, যা সরকার নির্ধারিত অনুমোদিত সহনীয় সীমা (৩০ মিলিলিটার) চেয়ে অনেক বেশি।
অভিযান চলাকালে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, তাঁদের এই পাম্প থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িগুলো দৈনিক প্রায় ১ হাজার ৫০০ লিটার এবং অন্যান্য সাধারণ যানবাহন প্রায় ৫ হাজার লিটার তেল ক্রয় করে থাকে। বিপুল পরিমাণ জ্বালানি বিক্রি হওয়া এ প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিটেই পরিমাপে ঘাটতি পাওয়ায় ভোক্তারা প্রতিদিন বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হচ্ছিলেন। এসব অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী পাঁচটি মামলায় ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাস্বার্থ রক্ষা ও জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়
গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর
নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা
জ্বালানি তেলে কারচুপি: যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সব ইউনিট বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা
কাউন্টারপয়েন্ট রিসার্চ: ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
সিএসআরের আড়ালে তামাক কোম্পানির বৃক্ষরোপণ প্রচারণা বন্ধের দাবি তামাক বিরোধী জোটের
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত