চেরি টমেটোর নতুন ৪টি দেশি জাত উদ্ভাবন
দেশের কৃষক ও ভোক্তার চাহিদার কারণে দেশীয় টমেটোর পর নতুন করে জনপ্রিয় হচ্ছে চেরি টমেটো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. একেএম আমিনুল ইসলাম সম্প্রতি বিউ চেরি টমেটো-২, বিউ চেরি টমেটো-৩, বিউ চেরি টমেটো-৪ ও বিউ চেরি টমেটো-৫ নামে চারটি নতুন জাত উদ্ভাবন করেছেন। তার উদ্ভাবিত চেরি টমেটোর জাত চারটি চলতি মাসে জাতীয় বীজ বোর্ড কর্তৃক বাণিজ্যিকভাবে কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করে।
গবেষক প্রফেসর ড. একেএম আমিনুল ইসলাম জানান, আমাদের দেশে ভোক্তা ও চাষিপর্যায়ে চেরি টমেটোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদের প্রায় বেশিরভাগই বিদেশি কোনো জাতকে দেশি আবহাওয়ায় উপযোগী করে চাষ করা হচ্ছে। এই জাতগুলোই দেশে প্রথম বিদেশি জাতের চেরি টমেটোর সাথে দেশীয় টমেটোর সংকরায়ন এবং পরবর্তীতে পিওর লাইন নির্বাচনের মাধ্যমে প্রাপ্ত একেবারেই নতুন জাত হিসেবে উদ্ভাবন করা হয়েছে।
দেশীয় স্বাদকে অক্ষুণ্ন রেখে চেরি সাইজ আনতে গবেষককে অপেক্ষা করতে হয়েছে ৭-৮ বছর। বিউ চেরি টমেটোর জাতগুলো দেশি আবহাওয়ায় কোনো প্রকার অতিরিক্ত যত্নবিহীনভাবে দেশি টমেটোর মতোই শীতকালে চাষযোগ্য, উচ্চ ফলনশীল, আকর্ষনীয় আকৃতি, বর্ণ, খেতে অত্যান্ত সুস্বাদু, মিষ্টি, কম বীজযুক্ত বা প্রায় বীজবিহীন এবং পুষ্টিকর। গাছপ্রতি ফলন ২.৫-৩.৫ কেজি। এছাড়াও সুপারশপগুলোতে যে বিদেশি বীজবিহীন বা কম বীজযুক্ত চেরি টমেটো পাওয়া যায়, তার বেশিরভাগই প্রায় এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। সেক্ষেত্রে এই জাতগুলো হতে পারে বিদেশি জাতগুলোর পরিপূরক।
এছাড়াও যে কোনো সবজির মধ্যে রান্নার পর টমেটোর এন্টিঅক্সিডেন্ট গুণাবলী সবচেয়ে বেশি অক্ষুণ্ন থাকে। আর নতুন উদ্ভাবিত জাতগুলো রান্না ছাড়াই পাকা অবস্থায় আঙ্গুরের মতো খাওয়া যায়। এদের এন্টিঅক্সিডেন্ট গুণাবলী বেশী থাকায় মানবদেহে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করবে বলে গবেষক প্রফেসর আমিনুল ইসলাম মনে করেন।
তাছাড়া টমেটোতে অধিক পরিমাণে লাইকোপিন থাকায় ত্বকের যত্নে চেরি টমেটো খুবই উপকারী। চেরি টমেটো গাছের ক্যানোপি কম হওয়ায় ছাদ বাগানেও এ জাতগুলো সহজেই উৎপাদন করা যাবে।
এই জাতগুলোর একজন সহযোগী ব্রিডার হিসেবে একই বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা মোস্তফা ইরা বলেন, স্যারের গবেষণা বরাবরই ভিন্নধর্মী থাকায় ছাত্রাবস্থায়ই এই চেরি টেমটো নিয়ে গবেষণায় আগ্রহী হই এবং পরবর্তীতে এর উদ্ভাবন প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত থাকি। দেশের মানুষের উৎপাদন ও খাদ্য চাহিদায় এটি কৃষকের এবং ভোক্তার প্রথম পছন্দ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো জাতই এসেছে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের এই অধ্যাপকের হাত ধরে। বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক জাত উদ্ভাবনে তিনি এবার উচ্চ ফলনশীল চেরি টমেটোর চারটি জাত যোগ করলেন, যাদের চাষ সারাদেশে ছড়িয়ে পড়লে মানুষ উপকৃত হবে। জাতগুলোর আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্য বাণিজ্যিক উৎপাদন কিংবা ছাদ বাগান উভয় ক্ষেত্রেই সমান জনপ্রিয়তা পাবে। দেশি আবহাওয়ার উপযোগী করে উদ্ভাবিত উচ্চ ফলনশীল এ জাতগুলো দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে কৃষকরা চেরি টমেটো চাষ করে বেশি লাভবান হবেন বলে তিনি মনে করেন।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied