ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং এ জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে ফেনী ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ১ম ম্যাচে ফিউচার স্টারস ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে দলটি। দলের কোচ হিসেবে রয়েছেন আলী আশরাফ ইমন, ম্যানেজার হিসেবে রয়েছেন কামরুল হাসান রানা এবং টিম কোর্ডিনেটর হিসেবে রয়েছেন হাবিবুর রহমান রানা।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা পূবেরগাও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে ফিউচার স্টারস ক্রিকেট ক্লাব।
ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের হয়ে ২টি করে উইকেট নেন হৃদয় ও শাহরিয়ার । ১ উইকেট সংগ্রহ করে মাসুদ।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। ৪৩ রান নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের নাসির উদ্দিন।
১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বল খেলে ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। শুরুর দিকে দ্রুত উইকেট পড়লেও ব্যাটসম্যানদের দৃঢ়তায় জয় নিশ্চিত করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান সংগ্রহ করে ব্যাটসম্যান নাসির উদ্দিন। এছাড়াও দলের ক্যাপ্টেন নেহান ২৪,ফারহানের ১৮ রান ও মোহাইমিনুল ইসলামের ২০ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
দলের এ জয়ে উৎফুল্ল কোচ, ম্যানেজার ও ক্লাব সংশ্লিষ্টরা। ফেনীর সাধারণ মানুষ ও ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন খেলোয়াড় ও ক্লাব সংশ্লিষ্টদের।
ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সংগঠক ও বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরিফুল ইসলাম অপু বলেন, প্রথমবারের মত কোয়ালিফাইং খেলতে গিয়ে দলের এমন জয় আমাদের অনেক বেশি আনন্দিত করেছে। দলের প্রত্যেকটি খেলোয়াড় তাদের সেরাটা দিয়ে খেলেছে, এ জয়ে খেলোয়াড়, কোচ ও দলের সংশ্লিষ্ট সকলের অবদান রয়েছে। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের এমন সাফল্যে আমরা গর্বিত। এ দলের মাধ্যমেই ফেনী থেকে সাইফ উদ্দিনের মত আরও উদীয়মান ক্রিকেটার উঠে আসবে।
উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ২য় ম্যাচে আগামী ৩০ তারিখ বিএসটি ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।
এমএসএম / এমএসএম
ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল
তুরস্ককে উড়িয়ে নেশন্স লিগে প্রথম জয় ইতালির
বরখাস্ত হলেন অ্যাস্টন ভিলার কোচ
এশিয়ান গেমসে বাংলাদেশ কেন গাইছে ‘রেইন রেইন, গো অ্যাওয়ে’
৭ পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল
ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত
মেসি-রোনালদো : দুই কিংবদন্তির দুই ভিন্ন পরিণতি
রিকার্ভেও বিদায়, আরচ্যারিতে পদকশূন্য বাংলাদেশ
১০ বছর আগে ভারতে গিয়ে কেমন খেলেছিলেন ভিনিসিয়ুস?
ম্যানসিটির শিরোপা কেড়ে নেওয়া হলে চ্যাম্পিয়ন ম্যানইউ, কী ভাবছেন রুনি?
বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে কী বলেছিলেন ইয়ামাল?
চূড়ান্ত সেমিফাইনালের সূচি, ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ কি ফাইনালে উঠবে?