ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

১১১ বছর পর ইতালির একাদশে দুই ভাই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:২২

দীর্ঘ ১১১ বছর পর ইতালির জার্সিতে একসঙ্গে মাঠে নামলেন দুই ভাই। তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পিও এস্পোসিতো ও সেবাস্তিয়ানো এস্পোসিতোকে একাদশে রাখেন কোচ রবার্তো মানচিনি। তাদের হাত ধরে নতুন ইতিহাসও গড়েছে এস্পোসিতো পরিবার- ইতালির সিনিয়র জাতীয় দলে তিন ভাইয়ের খেলার কীর্তি এখন তাদের দখলে।

তুরস্কের বিপক্ষে ইতালির ৪-১ গোলের জয়ে পিও ও সেবাস্তিয়ানো দুজনই শুরু থেকে মাঠে ছিলেন। ১৯১৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে আলদো ও লুইজি চেভেনিনি একসঙ্গে ইতালির একাদশে খেলেছিলেন।

এরপর আর কোনো দুই ভাইকে জাতীয় দলের শুরুর একাদশে দেখা যায়নি। ২০০০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফিলিপ্পো ও সিমোনে ইনজাঘি ১১ মিনিট একই সঙ্গে মাঠে থাকলেও তারা শুরু করেননি।

এবার এস্পোসিতো পরিবার আরও বড় কীর্তি গড়েছে। বড় ভাই সালভাতোর ২০২২ সালে মানচিনির অধীনে ইংল্যান্ডের বিপক্ষে ইতালির হয়ে অভিষেক করেন। এরপর জাতীয় দলে জায়গা করে নেন ছোট দুই ভাই সেবাস্তিয়ানো ও পিও। ফলে ইতালির সিনিয়র জাতীয় দলে তিন ভাইকে খেলানোর প্রথম পরিবার হিসেবে ইতিহাসে নাম উঠেছে এস্পোসিতোদের।

তুরস্কের বিপক্ষে ম্যাচটি মানচিনির জন্যও ছিল বিশেষ। ইতালির দায়িত্বে ফেরার পর প্রথম জয়ের দেখা পেয়েছেন তিনি। প্রথমার্ধেই আলেসান্দ্রো বাস্তোনি, দাভিদে ফ্রাত্তেসি ও অভিষিক্ত মাইকেল কায়োদের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। বিরতির পর পিও এস্পোসিতো ফিরতি বলে হেড করে করেন চতুর্থ গোল। ২০১৯ সালের পর এই প্রথম কোনো অ্যাওয়ে ম্যাচে তিন বা তার বেশি গোলের ব্যবধানে জিতল ইতালি।

aliul / aliul

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল

তুরস্ককে উড়িয়ে নেশন্স লিগে প্রথম জয় ইতালির

বরখাস্ত হলেন অ্যাস্টন ভিলার কোচ

এশিয়ান গেমসে বাংলাদেশ কেন গাইছে ‘রেইন রেইন, গো অ্যাওয়ে’

৭ পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত

মেসি-রোনালদো : দুই কিংবদন্তির দুই ভিন্ন পরিণতি

রিকার্ভেও বিদায়, আরচ্যারিতে পদকশূন্য বাংলাদেশ

১০ বছর আগে ভারতে গিয়ে কেমন খেলেছিলেন ভিনিসিয়ুস?

ম্যানসিটির শিরোপা কেড়ে নেওয়া হলে চ্যাম্পিয়ন ম্যানইউ, কী ভাবছেন রুনি?

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে কী বলেছিলেন ইয়ামাল?

চূড়ান্ত সেমিফাইনালের সূচি, ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ কি ফাইনালে উঠবে?

৩০ বছর পর সেই ওয়েম্বলিতে ফিরছে চেক প্রজাতন্ত্র