পানি উন্নয়ন বোর্ডের সমঝোতা স্মারক স্বাক্ষর
ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের আওতায় পুনঃখননকৃত ১৫টি খাল নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিকট হস্তান্তরের লক্ষ্যে চূড়ান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালকের সম্মেলন কক্ষে এ আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পরিচালক (বোর্ড) এস এম হুমায়ূন কবীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। অনুষ্ঠানে বাপাউবোর মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন, অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, কেন্দ্রীয় অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাপাউবো মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, ডিএনডি এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে পুনঃখননকৃত খালগুলোর সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। খালগুলো খননের পর নিয়মিত পরিষ্কার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা না গেলে প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল ধরে রাখা সম্ভব হবে না। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং দায়িত্বের একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি হলো, যা দীর্ঘমেয়াদে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়
গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর
নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা
জ্বালানি তেলে কারচুপি: যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সব ইউনিট বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা
কাউন্টারপয়েন্ট রিসার্চ: ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
সিএসআরের আড়ালে তামাক কোম্পানির বৃক্ষরোপণ প্রচারণা বন্ধের দাবি তামাক বিরোধী জোটের
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত